বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩১
৩২৪
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার এক সফরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন।
দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনী ঘাঁটি ওয়াটারক্লুফে তাঁর বিমানটি অবতরণ করেছে। তিনি দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা তাসের।
মন্ত্রীদ্বয় সম্ভবত সেন্ট পিটার্সবার্গে ২৬-২৯ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় রুশ-আফ্রিকান শীর্ষ সম্মেলন ও সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।
মন্ত্রীদ্বয় ব্রিকসসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সংশ্লিষ্টতা, দ্বিপাক্ষিক সমস্যা ও মূল আন্তর্জাতিক ইভেন্টগুলি নিয়ে মতবিনিময় করতে পারেন। ব্রিকস শীর্ষ সম্মেলনের এ বছর সভাপতিত্ব করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে ল্যাভরভ ও দক্ষিণ আফ্রিকার পররষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সর্বশেষ সাক্ষাৎ হয়। পরে উভয়পক্ষ রাজনৈতিক সংলাপের গভীরতা ও কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরও বিকাশে পারস্পরিক আগ্রহের বিষয়টি পুন নিশ্চিত করেন।
সূত্র বাসস
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক