বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭
৬৩২
পাকিস্তানে বড় ধরনের বিদ্যূৎ বিপর্যয়ের ফলে দেশটির ২২ কোটির ও বেশি মানুষ অন্ধকারে রয়েছে। সোমবার সে দেশের মেগাসিটি করাচি ও লাহোরে এই বিপর্যয় ঘটে।
পাকিস্তানের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অত্যন্ত জটিল। গ্রিডের একটি বিভাগে সমস্যা দেখা দিলে সারা দেশে বিদ্যূৎ বিচ্ছিন্ন হতে পড়ে।
আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঘণ্টাব্যাপী বিদ্যুতের বিভ্রাট দেখা দেয়। গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বার এ ধরণের বিপর্যয় দেখা দিল। খবর এএফপি’র।
জ্বালানি মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে সকালে জাতীয় গ্রিডে সিস্টেম ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার ফলে ব্যাপক বিপর্যয় দেখা দেয়।’
রাজধানী ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ারের কিছু অংশে সীমিত বিদ্যুৎ পুনরুদ্ধারসহ মেরামতের কাজ চলছে।
দেড় কোটির বেশি জনসংখ্যা অধ্যূষিত বন্দর নগরী করাচি ও এক কোটির বেশি জনসংখ্যা লাহোর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ট্রান্সমিশন সিস্টেমে ত্রুটির কারণে ২০২১ সালের জানুয়ারিতে অনুরূপ এক বিপর্যয়ে সমগ্র দেশকে অন্ধকারে নিমজ্জিত ছিল।
দুর্বল অর্থনীতি, অব্যবস্থাপনা এবং মজুদ সুবিধার অভাবসহ বিভিন্ন কারণে পাকিস্তানে দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে।
হাসপাতালগুলো বেশিরভাগই জেনারেটর সাহায্যে চালু রাখা করা এবং স্কুলগুলোর শ্রেণি কক্ষ গরম রাখার জন্য গ্যাস ব্যবহৃত হয়।
সূত্র বাসস
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক