বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪
৪২১
ইতালীর শীর্ষ ফুটবল সিরি এ’ লিগে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ২০২২/২৩ মৌসুমে সিরি এ’ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির দুর্দান্ত পারফর্মেন্সের নেপথ্যে মুল কারিগর হলেন স্পালেত্তি।
৬৩ বছর বয়সি এই কোচ চলতি বছর ক্লাবটিকে যেন গোল স্কোরিং মেশিনে পরিণত করেছেন। সেই সঙ্গে সপ্তাহ শেষে সিরি এ’ লিগের সর্বাধিক ম্যাচ জয়ী কোচের জায়গাটিও দখলে নিয়েছেন।
পেশাদার খেলোয়াড় হিসেবে দীর্ঘ এক যুগ কাটানোর পর ১৯৯৩ সালে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন স্পালেত্তি। শুরুতে তিনি কাজ শুরু করেন সিরি সি’ দল এম্পলির হয়ে। ক্লাবটিকে প্রথমে সিরি বি’ এবং পরে সিরি এ’ লিগে পৌঁছে দেন তিনি। ২০০৪/২০০৫ মৌসুমে ইতালীর শীর্ষ আসর সিরি এ’ লিগের পয়েন্ট টেবিলের মধ্যভাগে থাকা উদিনেসের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে প্রথমবারের মতো পৌঁছে দেন ইউরোপের সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে।
এর মাধ্যমেই মূলত ইতালীর বড় ক্লাবগুলোর নজরে পড়ে যায় তার কাজের দক্ষতা। এএস রোমাতে চার বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় দুইবার ক্লাবটিকে এনে দিয়েছেন কোপা ইতালীয়া ট্রফি। এরপর দেশের বাইরে পাড়ি জমান স্পালেত্তি। সেন্ট পিটার্সবার্গে এফসি জেনিথের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে দুইবার রাশিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন স্পালেত্তি।
২০১৬ সালে তিনি ফের ইতালীতে ফিরে আসেন। প্রথমে দায়িত্ব নেন এএস রোমার। জয় করেন স্কুদেত্তো। পরে ইন্টার মিলানে যোগ দিয়ে ক্লাবটিকে দীর্ঘ ছয় বছর পর ফিরিয়ে আনেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।
২০২১ সাল থেকে নাপোলির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন স্পালেত্তি। নিজের সৃস্টিশীল আক্রমনাত্মক মানষিকতায় গড়ে তোলেন ক্লাবটিকে। ৪-২-৩-১ অথবা ৪-৩-৩ হচ্ছে তার প্রিয় ফর্মেট।
সূত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত