অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

হাসপাতালের ৬ চিকিৎসকের সবাই অনুপস্থিত!

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১০:৫৬

remove_red_eye

১০৩০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতরের ঊধ্বর্তন কর্মকর্তারা। অভিযানে দেখা যায়, হাসপাতালের ছয় চিকিৎসকের কেউ-ই কর্মস্থলে উপস্থিত নেই। স্থানীয় রোগীদের ভোগান্তি চরমে থাকলেও হাজির নেই অনেক কর্মকর্তা-কর্মচারীও।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহা।

বাংলা‌নিউজকে তিনি জানান, ঝটিকা অভিযানে দেখা যায়- উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদসহ কর্মরত ছয় চি‌কিৎসকের সবাই অনুপ‌স্থিত ছিলেন। এছাড়া নার্স ও অন্যান্য পদের ২১ জন স্টাফের কাউকে-ই যথাসময়ে উপ‌স্থিত পাওয়া যায়নি।

ডা. অমল জানান, স্বাস্থ্য বিভাগের ওপর বর্তমান সরকারের বিশেষ নজরদা‌রি রয়েছে। এর অংশ হিসেবেই মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘হাসপাতালে আমাদের যাওয়ার খবর পেয়ে একে এ‌কে সবাই উপ‌স্থিত হতে থাকেন। কিন্তু কেউ-ই যথাসময় উপস্থিত হতে পারেননি। এটা প‌রিবর্তন হওয়া জরুরি।’

‌এ বিষয়ে ছয় চি‌কিৎসকসহ ২৭ কর্মকর্তা-কর্মচা‌রীর বিরু‌দ্ধে বিভাগীয় ব্যবস্থা নি‌তে কু‌ড়িগ্রাম সি‌ভিল সার্জন‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে ব‌লেও জানান ডা.অমল চন্দ্র সাহা।

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আরও...