লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ রাত ১০:৫১
৩৩৭
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদুষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ড ভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮জন কিশোর-যুবকের একটি দল। রাত সাড়ে তিনটার দিকে লালমোহন মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে কাভার্ড ভ্যানটি আটকে দেন লালমোহন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে কাভার্ড ভ্যানে করে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদুষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। পণ্যবাহি ট্রাকে যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ, তার ওপর স্পিকার বাজিয়ে উম্মাদের মত নাচানাচির ফলে যেকোনও সময় অনাকাঙ্খিত দূর্ঘটনা ঘটতে পারে। আটকদের অভিভাবকদের খবর দিয়ে তাদের জীম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শও দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত