বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৫
৩৭৫
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার দেয়া পাঁচ গোলে ভর করে সোমবার ফ্রেঞ্চ কাপে ষষ্ঠ বিভাগের অপেশাদার ক্লাব পেস ডি ক্যাসলকে ৭-০ ব্যবধানে বিধ্বস্থ করেছে লিগ ওয়ানের জায়ান্টরা।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের ফাইনালে ফ্রাঞ্চের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা এমবাপ্পে গতকাল প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পুর্ন করেন। যার সুবাদে বিরতিতে যাবার আগেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি।
বিরতি থেকে ফেরার পর আরো দুটি গোল করেন এমবাপ্পে। শেষ ৩২ এর ম্যাচে পিএসজির হয়ে বাকী গোল দুটি করেছেন যথাক্রমে নেইমার ও কার্লোস সোলার। ১৪বার ফ্রেঞ্চ কাপের শিরোপা জয়ী কাতারি মালিকানাধীন ক্লাবটি শেষ ষোলর ম্যাচে মুখোমুখি হবে মার্শেই’র। আগামী মাসেরর শুরুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
খেলা শেষে পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ার সাংবাদিকদের বলেন,‘ আমরা প্রথম গোল করার পর প্রতিপক্ষ দলটির জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়ে। কয়েক সপ্তাহ পর আমরা যে দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছি তাদের মান সম্পুর্ন ভিন্ন।’
নেইমারকে অন্তুর্ভুক্ত করে গড়া একাদশের নেতৃত্ব দেয়া হয় এমবাপ্পেকে। ম্যাচটিতে বিশ্রামে রাখা হয় লিওনেল মেসিকে। লেন্সের স্তাদে বোলার্ট-ডেলিলিসের ৩২ হাজার আসন ছিল শতভাগ পরিপুর্ন। ম্যাচের ২৯ মিনিটেই গোলের সুচনা করেন এমবাপ্পে। ৩৩ মিনিটে পরের গোলটি করেন ব্রাজিলীয় তারকা নেইমার। এরপর ৩৫ ও ৪০ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন এমবাপ্পে। বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে তিনি আরো একটি গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর সোলার ৬৪ মিনিটে আরো একটি গোল করার পর পিএসজির হয়ে ৭৯ মিনিটে সপ্তম ও নিজের পঞ্চম গোল করেন এমবাপ্পে।
সূত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত