অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন ঐশী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১০:৩২

remove_red_eye

১৪৫৫

এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। রোববার রাত ১২টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে গ্র্যান্ড ফাইনালে তার মাথায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট পরিয়ে দেয়া হয়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হন নাজিবা বুশরা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক অন্তর শোবিজ জানায়, এবার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী ছিলেন। তারা হলেন—নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

এবার মূল তিনটি খেতাবের বাইরে আরো বেশ কয়েকটি অ্যাওয়ার্ড দেয়া হয়। ‘মিস ট্রেন্ডি অ্যাওয়ার্ড’ পেয়েছেন স্মিতা টুম্পা বাড়ৈ, ‘বিহেভিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন আফরিন সুলতানা লাবণী, ‘মিস ইন্টিলিজেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন নিশাত নাওয়ার সালওয়া, ‘বেস্ট ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড’ পেয়েছেন মনজিরা বাশার, ‘মিস স্মাইলি অ্যাওয়ার্ড’ পেয়েছেন সুমনা নাথ অনন্যা, ‘মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন জান্নাতুল মাওয়া, ‘মিস ট্যালেন্টেড অ্যাওয়ার্ড’ পেয়েছেন নাজিবা বুশরা, ‘মিস পারসোনালিটি অ্যাওয়ার্ড’ পেয়েছেন শিরীন শিলা, ‘মিস স্পোর্টি অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইশরাত জাহান সাবরিন ও ‘বেস্ট এপিয়ারেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি এবং ব্যারিস্টার ফারাবি। ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলসের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও আনিসুল ইসলাম হিরু। এ তিনজন তিন বিজয়ীর নাম ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজদর্শনে ডিজে সনিকা ও আরজে নীরবের উপস্থাপনায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের পরিবেশনার পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাস নৃত্য পরিবেশন করেন। একে একে পারফর্ম করেন চিত্রনায়িকা আঁচলসহ অনেকে।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর থেকে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী বরিশালের পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। ৭ ডিসেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...