অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নরসিংদীতে শেখ কামাল আন্তঃস্কুল এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৩৮০

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’  নরসিংদী সদর উপজেলা পর্যায় আজ শেষ হয়েছে।  উপজেলা  পরিষদের  ব্যবস্থাপনায় নরসিংদী সদরের  পাঁচদোনায় স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। বালক-বালিকা  বিভাগে  আলাদাভাবে ১০০ মিটার,২০০মিটার, ৪০০মিটার, ৮০০মিটার ও ১৫০০ মিটার দৌঁড়  হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ ও রিলে দৌঁড়সহ ৩২টি ইভেন্টে তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। 
প্রতিযোগিতা শেষে  পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূঁইয়া। 
এসময় অন্যান্যের মধ্যে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...