অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৩ রাত ০৮:২৩

remove_red_eye

৬৬৩


তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের আক্রমনের শিকার হয়ে হরিণের মৃত্যু হয়েছে। বন বিভাগের সদস্যরা আক্রান্ত হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে হরিণটি মারা যায়। পরে মৃত হরিণটি মাটিচাপা দেয়া হয়।
তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার বেলা একটার দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনেন। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।
তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদুল ইসলাম জানান,হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তবে হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুকুর দ্বারা একটি হরিণ তজুমদিনের চরে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...