অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে অটোরিকশা চাপায় শিশু নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৩ রাত ০৮:৪০

remove_red_eye

৪১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশা চাপায় মো. সিয়াম নামে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।  শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার কুঞ্জের হাট বাজারের দক্ষিণ পাশে বৌদ্দের পোল বাজার নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
 বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জুয়েল মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত সিয়াম বৌদ্দের পোল বাজার এলাকার মৃত আছমত হোসেনের ছেলে। সে ও তাঁর মা বৌদ্দের পোল বাজারের ব্যবসায়িদের দোকানে কাজ করেন।

এসআই মহিউদ্দিন জুয়েল জানান, সিয়াম দরিদ্র ঘরের সন্তান। তাঁর বাবা নেই। তাঁর মা ও সে বৌদ্দের পোল বাজারের ব্যবসায়িদের দোকানে কাজ করতেন। ঘটনার সময় হঠাৎ করে সিয়াম দৌঁড়ে রাস্তায় ওঠে অটোরিকশাটির সামনে পড়ে। এরপর অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর অটোরিকশাটি রেখে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। নিহতের স্বজনরা ও স্থানীয়রা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছে। পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...