বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০৩
৩৯৫
গড়মৗসুমে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরাসহ ছয় উপজেলায় বৃদ্ধি পেয়েছে হালি পেঁয়াজের আবাদ। ৫০ বছরেরও অধিক সময় থেকে শরীয়তপুরের ছয় উপজেলায় আবাদ হয়ে আসছে মুড়িকাটা পেঁয়াজ। মুড়িকাটা পেঁয়াজ উত্তোলনের সপ্তাহকালের বেশি সংরক্ষণ করতে না পারায় কৃষকরা অর্থনৈতিকভাবে তেমন একটা লাভবান হতে পারে না। এ বিষয়টিকে মাথায় রেখে কৃষি বিভাগ গত কয়েক বছর থেকেই সংরক্ষণযোগ্য হালি পেঁয়াজ আবাদ বৃদ্ধিকল্পে কাজ করার ফলে জাজিরাসহ সকল উপজেলায় বৃদ্ধি পেয়েছে আবাদ। কৃষি বিভাগ আশা করছে হালি পেঁয়াজ আবাদ ব্যাপকভাবে সফল সম্প্রসারণ কমাতে পারে গড়মৌসুমে আমদানি নির্ভরতা ও বৃদ্ধি করতে পারে স্বনির্ভরতা।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জামাল হোসেন বাসস’কে বলেন, জাজিরাসহ শরীয়তপুরে আবাদকৃত পেঁয়াজের অধিকাংশই মুড়িকাটা পেঁয়াজ। আর মুড়িকাটা পেঁয়াজ সংরক্ষণযোগ্য না হওয়ায় উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই বাজারজাত করতে হয় বলে কৃষক দামও কিছুটা কম পেয়ে থাকেন। বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নানা মুখী পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যে জাজিরা উপজেলায় ১৪৭ জন কৃষককে হালি পেঁয়াজের বীজ সহ দেয়া হয়েছে নানা উপকরণ। মুড়িকাটা পেঁয়াজের ফলন পেতে ৯০-৯৫ দিন লাগলেও হালি পেঁয়াজের ফলন পেতে সময় লাগে ১২০-১২৫ দিন। তবে এ জাতের পেঁয়াজ আবাাদ করে কৃষক যেমন নিজস্ব পদ্ধতিতে বছরব্যাপী সংরক্ষণ করে সুবিধামাতো সময় অধিক দামে বিক্রি করতে পারবে, তেমনি এর বীজও সংরক্ষণ করতে পারবে। প্রতি বছরই গড়মৌসুমে পেঁয়াজের চাহিদা মেটাতে অধিক মূল্যে বিদেশ থেকে আমদানি করতে হয়ে। তাই কৃষকের হাতে যখন পেঁয়াজ থাকবে তখন গড়মৌসুমে কমবে আমদানি নির্ভরতা, অর্জন হতে থাকবে স্বনির্ভরতা। গত বছরের তুলনায় এমৌসুমে জাজিরায় প্রায় ১৫ শতাংশ হালি পেঁয়াজ আবাদ বৃদ্ধি পেয়েছে।
জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের আলমগীর কাজী বলেন, আমরা অনেক বছর থেকেই মুড়িকাটা পেঁয়াজ আবাদ করে আসছি। তবে এই জাতের পেঁয়াজ রাখি করা সম্ভব হয়না বলে উত্তোলনের সাথে সাথেই স্থানীয় বাজারসহ পাইকারদের কাছে বিক্রি করে দিতে হয়। সংরক্ষণ যোগ্য নয় এই সুবিধাকে কাজে লাগিয়ে তখন পাইকাররা অনেক সময়ই আমাদেরকে উপযুক্ত মূল্য দেয় না। তাই এই বছর দুই বিঘা জমিতে হালি পেঁয়াজের আবাদ করেছি। মুড়িকাটা পেঁয়াজের চেয়ে হালি পেঁয়াজ ঘরে তুলতে সময় একটু বেশি লাগলেও রাখি করে গড়সিজনে বেশি দামে বিক্রি করতে পারব।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৩ হাজার ৭শ’ ৫০ হেক্টরে পেঁয়াজ আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩ হাজার ৯শ’ ৯৬ হেক্টরে। এর মধ্যে জাজিরায় ৪শ’ ৫০ হেক্টরসহ জেলায় হালি পেঁয়াজ আবাদ হয়েছে ৯শ’ ৯৫ হেক্টরে।
সূত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত