অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মঞ্চ মাতালেন দুই বাংলার শিল্পী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ০৯:১৪

remove_red_eye

৮৬২

ভোলা: চারদিকে বাহারি আলোকসজ্জা। মাঠের ভেতরে সারি সারি দর্শক। মাঝে মাঝে আকাশে উঠছে আলোর ঝলকানি। গান শুনতে কেউ মাঠে কেউবা রাস্তায় দাঁড়িয়ে। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের গান শুনে মুগ্ধ হয়ে ওঠেন আগত দর্শক-শ্রোতারা।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এমন চিত্র দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন মেয়র মেজবান অনুষ্ঠান যেন আনন্দ উৎসবে পরিণত হয়।

দিনব্যাপী নানা আয়োজনের শেষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন, বাংলাদেশের প্রতীক হাসান, চ্যানেল আই শিল্পী অঙ্কন, বিল্লাল হোসেন, ভারতের জি বাংলার সারেগামাপা শিল্পী দেবযানী আচার্য্য, অবন্তী সিঁথি, রোজালিন সাউ।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের আয়োজনে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উচ্ছ্বসিত হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে মঞ্চ মাতান শিল্পীরা।

সন্ধ্যার পর প্রথমে স্টেজে আসেন চ্যানেল আইর জনপ্রিয় শিল্পী অঙ্কন। তারপর মঞ্চে আসেন ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপা সংগীতানুষ্ঠানের শিল্পী দেবযানী আচার্য্য। তার গান শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী বেলা। এরপরেই ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপা সংগীতানুষ্ঠানের শিল্পী অবন্তী সিঁথি। তিনি প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি গেয়ে দর্শকদের মন জয় করেন।

এরপর মঞ্চ কাঁপাতে আসেন ভারতের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী রোজালিন সাউ। তার গানে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক শ্রোতা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

সবশেষে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান। তার গানেও দর্শক-শ্রোতাদের মাঝে ছড়িয়ে পড়ে মুগ্ধতা।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের সরকারি উচ্চ বিদ্যায় মাঠটি ছিল লোকারণ্য। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে সরাসরি গান শুনতে পেরে সবাই ছিলেন আনন্দিত। এরকম একটি জমকালো অনুষ্ঠান ভোলাবাসীদের উপহার দেয়ার জন্য পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরকে ধন্যবাদ জানিয়েছেন দর্শকরা।

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আরও...