অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৯৯

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের  পৃষ্ঠপোষকতায় ‘কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ-২০২৩’ শুরু হয়েছে আজ।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের  উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান মো: মজিবুল হক রিপন, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কামিটির সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৩৯-৩০ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ গোলে এগিয়ে ছিলো। দিনের আরেক খলায় ওল্ড আইডিয়ালস ৫৯-১১ গোলে সতীর্থ ক্লাবকে পরাজিত করেছে।
এবারের লীগে মোট ছয়টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে ওল্ড আইডিয়ালস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস, মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ ও সতীর্থ ক্লাব।
 সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...