অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হেলমেট ছুড়ে মারায় শান্তকে তিরস্কার করলো বিসিবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৪২৯

আচরণ বিধি ভঙ্গের দায়ে  শাস্তি পেয়েছে  নাজমুল হোসেন শান্ত।  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ২৮তম ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের শান্তকে। এ ছাড়া শাস্তি হিসেবে তাকে  একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতরাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে  ম্যাচে ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন শান্ত। চট্টগ্রামের স্পিনার নিহাদুজ্জামানের বলে স্টাম্পড আউট হবার পর দলের ডাগআউটের কাছাকাছি  গিয়ে নিজের হেলমেট ছুড়ে মারেন শান্ত। যা আচরণবিধি ভঙ্গের শামিল। 
বিসিবি জানিয়েছে, খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল ২.২ এর ধারা ভঙ্গ করেছেন শান্ত। এই ধারাটি ক্রিকেট উপকরণের অসম্মান বা অপব্যবহার করা। এজন্য তিরস্কারের পাশাপাশি শান্তর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। বিপিএলে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন শান্ত। 
আচরণবিধির অনুচ্ছেদ ৭.৫ ধারা অনুসারে, সর্বমোট চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
ম্যাচ অফিসিয়ালদের ভিত্তিতে এই শাস্তির ঘোষনা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। এমন শাস্তি মেনে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 
লেভেল ১ ভঙ্গের কারনে সর্বনি¤œ শাস্তি হিসেবে তিরস্কার করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...