অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


প্রথম গ্র্যান্ড স্ল্যাম অষ্ট্রেলিয়ান ওপেন জয় করলেন সাবালেঙ্কা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৪৮৫

অ্যাস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের জয় করেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। শনিবার রড লোভার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে উম্বলডন জয়ী কাজাকাস্থানের এলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জয় করে প্রথম গ্র্যান্ড স্ল্যাম  জিতলেন তিনি। 
২ ঘন্টা ২৮ মিনিট স্থায়ী  তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন  ম্যাচ শেষে  ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কান্নায় ভেঙ্গে পড়েন ২৪ বছর বয়সি এই বেলারুশ সুন্দরী। জয়ের পর মস্কোয় জন্মগ্রহন করা প্রতিপক্ষ রিবাকিনার সঙ্গে  আলিঙ্গনকালে  চোখের জল মুছতে থাকেন সাবালেঙ্কা। 
পরে ট্রফি গ্রহনের পর নিজ সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ ধন্যবাদ সহকর্মীবৃন্দ। সফরের সবচেয়ে পাগল একটি দল। যে দলটিকে অনেক চরাই উতরাই পার করতে হয়েছে।’ ২২তম বাছাই রিবাকিনাকে হারিয়ে শিরোপা জয় করা পঞ্চম বছাই এই নারী তারকা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন,‘ আপনি দুর্দান্ত খেলোয়াড়দের একজন, আমাদের অবশ্যই আরো অনেক লড়াই হবে। আশা করছি সেগুলো হবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে।’
 এটি নিজের খেলা ম্যাচগুলোর মধ্যে সেরা ম্যাচ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেলারুশের এই টেনিস তারকা বলেন,‘ আমি বলব এটাই ছিল। তিনি (রিবাকিনা) অবিশ্বাস্য টেনিস খেলেছেন। জয়ের জন্য আমাকে কঠিন লড়াই করতে হয়েছে। এটি ছিল দুর্দান্ত এক টেনিস (ম্যাচ), এই লড়াই আমি দারুনভাবে উপভোগ করেছি।’
প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের মাধ্যমে সাবালেঙ্কা পোল্যান্ডের ইগা সুইয়াটেককে পেছনে রেখে পৌঁছে যাবেন বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে। 
মেলবোর্ন পার্কে দুই সপ্তাহের এই টেনিস যুদ্ধে জয়ী হবার পর সাবালেঙ্কা অস্ট্রেলিয়র টেলিভিশন চ্যানেল নাইনকে বলেন,‘ যা ঘটেছে সেটি অনুধাবন করতে আমার আরো কয়েকদিন সময় লাগবে। ওহ আমার সৃস্টিকর্তা, সত্যিকারার্থে আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

সূত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...