অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে জমির বিরোধ নিয়ে সুপারি গাছ কাটার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ রাত ১০:১৫

remove_red_eye

৪২৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুপারি গাছ কেটে বাগান সাভার করে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেদুরিয়া গ্রামের আলী রেজা হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির অলিউল্যাহ মিন্টু অভিযোগ করে বলেন, ভেদুরিয়া মৌজার ৩৭নং জেএল এর এসএ-২৯৪/১০৫ নং খতিয়ানের ৭৬২/৭৭১ নং দাগে আমাদের শতবছরের ভোগদখলীয় ২০ শতাংশ জমি দাবি করে একই বাড়ির মো. সেলিম, মোহাব্বত, আলাউদ্দিন ও মির্জা রতন গংরা। এনিয়ে স্থানীয় পর্যায়ে শালিস বৈঠক বসলেও কোনও ফয়শালা হয়নি। এরমধ্যে একই বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে শফিউল্লাহর নির্দেশে শনিবার বিকেলে বাগানের ৭/৮ টি সুপারি গাছ কেটে ফেলে মোঃ সেলিম, মোহাব্বত, আলাউদ্দিন, মির্জা রতন ও সফিউল্যাহসহ অন্তত ১০-১২জন। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় প্রাণের ভয়ে কেউ বাঁধা দিতে সাহস পাননি বলেও দাবী অলিউল্যাহ মিন্টুর।
গাছ কেটে ফেলার নির্দেশ প্রদানের বিষয়ে জানতে চাইলে শফিউল্লাহ বলেন, আমি উভয় পক্ষের মধ্যকার বিরোধ মিমাংসার শালিস ছিলাম। শালিস চলমান, এরমধ্যে শুনেছি একটি পক্ষ গাছ কেটে ফেলেছে। যারা গাছ কেটেছে আমি তাদেরকে সর্তক করেছি। অন্যদিকে, বাগানের গাছ কাটার বিষয়ে জানতে মির্জা রতনের মুঠোফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বিরোধের জেরে গাছের সঙ্গে এমন শত্রæতাকে অমানবিক ও ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন স্থানীয় সচেতন মহল। ঘটনার সঙ্গে জড়িদদের আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...