অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জয়পুরহাটে ৯১০ হেক্টর জমিতে এবার পেঁয়াজ চাষ হয়েছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৫৩৩

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ রবি ফসল চাষ মৌসুমে ৯১০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে।  
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পেঁয়াজ চাষে সরকারি ভাবে প্রণোদনা প্রদান করা এবং বাজারে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় জেলায় পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। জেলায় পেঁয়াজ চাষ সফল করতে  ব্যাপক কর্মসচি গ্রহণ করে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় ৮০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও  চাষ হয়েছে ৯১০ হেক্টর। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা  ধরা  হয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ । উপজেলা ভিত্তিক পেঁয়াজ চাষের  মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ শ ২০ হেক্টর, পাঁচবিবিতে ৪ শ ৫৫ হেক্টর, আক্কেলপুরে ৭০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৪৫ হেক্টর ও কালাই উপজেলায় ২০ হেক্টর জমিতে। রোপা আমন ধান কাটা-মাড়াই শেষে জয়পুরহাটের কৃষকরা  পেঁয়াজ চাষের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আগাম পেঁয়াজ চাষে লাভবান হওয়ার আশায় অনেকেই আগাম জাতের পেঁয়াজও চাষ করে থাকেন জয়পুরহাটে। জেলায় পেঁয়াজ চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। 

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...