অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গৃহবধূর মৃতদেহ রেখে পালালো স্বামীসহ পরিবারের সদস্যরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২০ রাত ০৯:৫৫

remove_red_eye

৮৭৩

ভোলার তুলাতলি এলাকায় লাইজু আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃতদেহ রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রস্তুতি নিচ্ছে।
নিহত গৃহবধূ নাইজু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের  ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের মোঃ তানজিলের স্ত্রী। বৃহস্পতিবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের  ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মসু শিকদারের মেয়ে দৌতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর সাথে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  মো: তরিকুলের ছেলে তানিজিলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পরিবারের মতামত ছাড়াই গত প্রায় ২ মাস আগে কোর্টের ও কাজীর মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর স্ত্রী লাইজুকে নিয়ে তানজিল তাদের বাড়ি চলে আসে। এতে তানজিলের পরিবারের লোকজন এটা সহজে মেনে নিতে পারেনি। এ নিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারের মধ্যে কলহো চলছিল। তারা আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে তানজিলদের ঘরের দরজা-জানেলা খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গৃহবধূ লাইজুর মৃতদেহ তাদের রুমে কম্বল গায়ে দেওয়া বিছানায় দেখতে পায়।

এ ব্যাপারের ভোলা মডেল থানার এসআই মো: মোফাজ্জল হোসেন জানান, রাত ৯ টার দিকে স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিছানায় কম্বল গায়ে দেওয়া অবস্থায় গৃহবধূর মৃত দেহ উদ্ধার করি। মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। তিনি আরো জানান, নিহতের স্বামীসহ পরিবারের লোকজন গৃহবধূর মৃতদেহ ঘরে রেখে পারিয়েছে।

ভোলা মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন জানান, নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

লাশ নির্যাতন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...