অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ডাক ও টেলিযোগাযোগ পদক পেলো ফিফোটেক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৫৪২

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কনট্যাক্ট সেন্টারের বিপিও খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ অর্জন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ফিফোটেক।

শনিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন। তার হাতে এ পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ফিফোটেক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য প্রতিষ্ঠান।

তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ মেলার এ আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ পদক অর্জন করায় আমরা সত্যিই গর্বিত। এ অর্জন গ্রাহকদের আরও নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে ফিফোটেককে অনুপ্রেরণা জোগাবে। দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আরও গতিশীল ও দায়িত্ববান হয়ে কাজ করার চেষ্টা করবো।

২০০২ সাল থেকে আইটি ও আইটিএস খাতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে ফিফোটেক। রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চারশোর বেশি কর্মী কর্মরত।

এর আগে গত বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও এর বাস্তবায়ন সহযোগী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী এ মেলায় ৫২টি প্যাভিলিয়ন এবং ৭৭টি স্টলজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করে।

এরমধ্যে বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর প্যাভিলিয়ন থেকে অংশগ্রহণ করে চার বাক্কো সদস্য প্রতিষ্ঠান- ডিজিকন টেকনোলজিস লিমিটেড, ফিফোটেক, এরেনা ফোন বিডি ও ইননিড ক্লাউড।

মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাক্কোর স্টলগুলো পরিদর্শন করেন।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, জেডটিই করপোরেশন বাংলাদেশের এমডি লিউ লিয়াং এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টল, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খুদে শিক্ষার্থী এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখায় প্রথমবারের মতো ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘ডাক ও টেলিযোগাযোগ পদক’।

সূত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...