অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘ভাল্লাগে’ গানের পর আবারও মাতাতে এলেন সুমি শবনম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৫৮৭

‘ভাল্লাগে’ গানের তুমুল শ্রোতাপ্রিয়তার পর ‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে আবার মাঠ কাঁপাতে এলেন কণ্ঠশিল্পী সুমি শবনম। এবারও তার গানের মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গী এবার মডেল-অভিনেত্রী শায়লা সাথী।

গানটির মডেলিংয়ে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি, বিজয়, আশরাফুলসহ আরও অনেকে।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে গেট টুগেদার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে সুমি শবনম বলেন, ভাল্লাগে গানটি মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার পর আরও সুন্দর গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করছি, আগের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।

গানটির মডেল নয়ন বাবু বলেন, আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে গানপ্রিয় মানুষের কাছে আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি। আমার বিশ্বাস এ লুকটিও সবার ভালো লাগবে। আমি একেক গানে একেকটি লুকে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি।

গানটির কোরিওগ্রাফার ও পরিচালক হাবিবুর রহমান বলেন, আমার কাছে মনে হয়েছে এ গানটি ভাল্লোগে গানের মতো সব দর্শক পছন্দ করবে। গানটি খুব যত্ন নিয়ে তিনদিনে শুটিং করেছি। আশা রাখি, ২০২৩ সালের অন্যতম একটি কাজ হবে এ গান।

শায়লা সাথী বলেন, এটি আমার ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও। গানটি ভালোলাগায় কাজটি করা। এ গানে নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি প্রকাশ্যে আসতে অনেকেই প্রশংসা করেছে। আশা করছি, সব শ্রেণির দর্শকের পছন্দ হওয়ার মতো একটি কাজ ‘আইলসা লাগে’।

গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার ছিলেন। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাদল শহীদ, মেকআপ আর্টিস্ট ছিলেন দিগন্ত ওয়াহিদ।

এর আগে গত বছরের ১১ জুলাই কোঁকড়া কোঁকড়া চুল নামে সুমি শবনমের একটি গান মুক্তি পায়।

সূত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...