অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বিফলে মুশফিকের দানবীয় ব্যাটিং, খুলনাকে হারিয়ে সবার ওপরে ঢাকা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২০ রাত ০২:২২

remove_red_eye

১০৯২

একটা সময় দলের হার অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখান থেকে অসাধ্য সাধনের স্বপ্ন দেখালেন মুশফিকুর রহীম। অবিশ্বাস্য ব্যাটিংয়ে খুলনাকে তো জয়ের বেশ কাছাকাছিই নিয়ে এসেছিলেন অধিনায়ক মুশফিক। কিন্তু শেষতক তার ৩৩ বলে ৬ চার আর ৪ ছক্কায় গড়া ৬৪ রানের ইনিংসটা গেল বিফলেই।

সিলেটে মুশফিকের লড়াকু ব্যাটিং পারফরম্যান্সের পরও ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরে গেছে খুলনা টাইগার্স। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

 

১৭৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চমক দেখাতে চেয়েছিল খুলনা টাইগার্স। লোয়ার অর্ডারের মেহেদী হাসান মিরাজ গত কয়েক ম্যাচ ধরেই ওপেন করছেন। এবার তার সঙ্গে খুলনা ওপেনিংয়ে পাঠায় আরেক লোয়ার অর্ডার আমিনুল ইসলাম বিপ্লবকে। জুয়াটা কাজে লাগেনি।

শুরুতেই বড় ধাক্কা খায় খুলনা। বিপ্লব মাত্র ৪ রান করে হন মাশরাফি বিন মর্তুজার শিকার। ১৫ বলে ১৫ রানের এক ইনিংস খেলে হাসান মাহমুদের বলে বোল্ড হন মিরাজ। এরপর শামসুর রহমানও ৩ রানে শাদাব খানের শিকার হন।

রাইলি রুশো একটু চালিয়ে খেলতে চেয়েছিলেন। ১৩ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রানে পৌঁছে যাওয়া প্রোটিয়া এই ব্যাটসম্যানকে দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন ঢাকার তরুণ পেসার হাসান মাহমুদ।

৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা খুলনা এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মুশফিকুর রহীম আর নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে। তাদের ৪৫ বলে ৫৬ রানের ধীরগতির জুটিটি ভাঙে জাদরানের রানআউটে (২৯ বলে ৩১)।

 

১৭ ওভার শেষে খুলনার বোর্ডে ৬ উইকেটে ১২৫ রান। জিততে হলে ১৮ বলে তখনও দরকার ৪৮ রান। এমন জায়গায় দাঁড়িয়ে দানবীয় ব্যাটিং উপহার দিলেন মুশফিক। কিন্তু শেষ রক্ষা হলো না। ২৭ বলে ফিফটি পূরণ করা মুশফিক ৩৩ বলে ৬৪ রান করে শিকার হলেন বল হাতে আগুন ঝরানো হাসান মাহমুদের (৪ ওভারে ৩২ রানে নেন ৪ উইকেট)। সেখানেই জয়ের আশা শেষ খুলনার। ৮ উইকেটে ১৬০ রানে থেমেছে দলটির ইনিংস।

এর আগে পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর ১৩ বলে ৩৯ রানের এক ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ঢাকার। তামিম ইকবাল আর এনামুল হক বিজয়ের ৩৩ বলের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। ২৩ বলে ২৫ রান করা তামিমকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন মোহাম্মদ আমির। পরের ওভারে বিজয়কে (১৩ বলে ১৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল ইসলাম।

টপ অর্ডারে বারবার চমক দেখানো মেহেদী হাসান এদিন কিছুই করতে পারেননি। চার নম্বরে নেমে আমিনুল ইসলাম বিল্পবের ফিরতি ক্যাচ হন ১ রানে। ৬২ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটিতে দলকে অনেকটা এগিয়ে নেন মুমিনুল আর আরিফুল হক। দেখেশুনে খেলছিলেন মুমিনুল। ১৭তম ওভারে এসে আমিরকে তুলে মারতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ হন ঢাকার বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩৬ বলে ৩ বাউন্ডারিতে গড়া তার ইনিংসটি ছিল ৩৮ রানের।

পরের সময়টায় দলকে লড়াকু পুঁজি এনে দেয়ার দায়িত্ব সেরেছেন আরিফুল আর আসিফ আলী। পঞ্চম উইকেটে ২১ বলে ৫৪ রানের জুটি গড়েন তারা, যে জুটিতে মূলত অবদান ছিল আসিফেরই। ১৩ বলে ২ বাউন্ডারি আর ৪ ছক্কায় পাকিস্তানি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩৯ রানে। ৩০ বলে ৩৭ রান নিয়ে মাঠ ছাড়েন আরিফুল।

খুলনার পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আমির। ৪ ওভারে ২৭ রান খরচায় তিনি নেন ২টি উইকেট।


বিপিএল



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...