বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৪
৭৭৩
এইচ আর সুমন : আগামী ৪ই ফেব্রæয়ারি বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ভোলা জেলা বিএনপি প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে।
মঙ্গলবার ৩১শে জানুয়ারি সকালে ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিশেষ অতিথি বিএনপি'র নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এছাড়া অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফসহ ভোলা জেলার সকল উপজেলা ও পৌর শাখার বিএনপি'র সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দরা। বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। বিচার বহির্ভূত হত্যাকাÐের মাধ্যমে মানুষের অধিকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার লক্ষে বিএনপির এ আন্দোলন-সংগ্রাম। প্রস্তুতি মূলক সভা শেষে সদ্য কারা মুক্তি ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন ,ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ ও তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হাওলাদার কে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত