অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আগামী ৩ ফেব্রুয়ারি কাব্যাঙ্গনের আবৃত্তি উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৭

remove_red_eye

৮৮০

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার জনপ্রিয় আবৃত্তি সংগঠন কাব্যাঙ্গনের উদ্দ্যোগে আবৃত্তি উৎসব এর আয়োজন করেছে। দীর্ঘদিন পরে এককভাবে কাব্যাঙ্গন আবৃত্তি নিয়ে উৎসব এর আয়োজন করেছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার পড়ন্ত বিকেলে শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মাঠে অবস্থিত ভাষাণী মঞ্চে এই উৎসবে দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীরা উপস্থিত থাকবেন  বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর অন্যতম সদস্য কাব্যাঙ্গন এর এই উৎসব দীর্ঘদিন পরে আবৃত্তি সংগঠন গুলোর মধ্যে একক আয়োজন।
উৎসব এর আহ্বায়ক ও ভোলা সরকারি কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ এরশাদ জানান,  বিগত কয়েক বছর ধরেই একটি উৎসব  আয়োজনের পরিকল্পনা চলছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী  ঘিরে এই উৎসব এর পরিকল্পনা চললেও করোনা কালের কারনে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। ২০২১ সালের শেষদিকে কাব্যাঙ্গন এর পথদ্রষ্টাদের অন্যতম স্বাতী করঞ্জাই এর প্রয়াণের কারনে অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠেনি। এই উৎসব তাই স্বাতী করঞ্জাইকে উৎসর্গ করা হয়েছে।
উৎসব আয়োজকদের অন্যতম বিল্লাল হোসেন জুয়েল এবং আসমা আক্তার সাথী জানান,  ভাষার মাস হিসেবে ফেব্রæয়ারি বাঙালী চেতনা উন্মেষের সুতিকাগার। একইসাথে ভোলার মানুষ হিসেবে এই মাসেরই ২৩ তারিখ একটি গর্বের দিন। কেননা সেই দিনেই জাতীয় নেতা তোফায়েল আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সমাবেশে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। যে কারনে কাব্যাঙ্গন এই উৎসব এর আয়োজন ফেব্রæয়ারিতে করেছে।
এবারের উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বরেণ্য আবৃত্তিশিল্পীরা অংশ নেবেন। এদের মধ্যে প্রখ্যাত  আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মজুমদার বিপ্লব, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতিমন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, সাংগঠনিক সম্পাদক মারিফ আহমেদ বাপ্পী, জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও ঢাকার কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক কাজী বুশরা আহমেদ তিথি, প্রতিদিনের বাংলাদেশ এর ফিচার সম্পাদক ও আবৃত্তিশিল্পী সিরাজুল ইসলাম আবেদ, বগুড়া বিহঙ্গ আবৃত্তি পরিষদ এর সভাপতি ফজলে রাব্বী, সুনামগঞ্জ এর সত্যশব্দ এর পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র সহ অন্যান্য রয়েছেন।
অনেকদিন পরে  ভোলার দর্শকরা জনপ্রিয় আবৃত্তি শুনতে পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...