অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৭

remove_red_eye

৪২৯

লালমোহন  প্রতিনিধি : বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। মঙ্গলবার সকাল থেকে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।
জানা যায়, পার্শ্ববর্তী তজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট গ্রামের কিশোরীর সঙ্গে লালমোহনের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়ির মো. আব্বাস উদ্দিনের ছেলে শাকিলের সঙ্গে গত এক বছর আগে লঞ্চে পরিচয় হয়। এরপর ওই পরিচয় পরিণত পায় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে ওই কিশোরীর ঢাকার গাজিপুরের কোনাপাড়া এলাকার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সর্ম্পকে লিপ্ত হয় শাকিল নামের ওই তরুণ। শারীরিক সম্পর্কের পর থেকে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল।
ভুক্তভোগী ওই কিশোরী জানান, শাকিল যোগাযোগ বন্ধ করে দেয়ায় গত রোববার (২৯ জানুয়ারী) প্রথমবার শাকিলের বাড়িতে এসেছি। তখন স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আশ্বাস দেন। যার কারণে তখন চলে যাই। তবে এরপর কোনো বিচার না পাওয়ায় আজ আবার শাকিলের বাড়িতে এসেছি। আমাকে দেখে বাড়ি থেকে শাকিলের পরিবারের লোকজন পালিয়ে যায়। শাকিল আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।
এদিকে, শাকিলের পরিবারের কাউকে না পাওয়ায় এ ঘটনায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন জানান, শাকিল এলাকায় না থাকায় তখন ঘটনার বিচার করতে পারিনি। আবারো ওই মেয়ে মঙ্গলবার সকাল থেকে  শাকিলের বাড়িতে অবস্থান নিয়েছে বলে শুনেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে দ্রæত ঘটনাটির ফয়সালা দেয়ার চেষ্টা করবো।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা শুনিনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...