অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে মধ্যরাতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর বোমা হামলা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৩

remove_red_eye

৩৭৩

মোঃ মামুন ,বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার রাত  ১২ টার পর বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের রানিগঞ্জ এলাকায় এ বিস্ফারণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে একং ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায়  বুধবার ভোরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না ও পুলিশ  জানান, মঙ্গলবার রাতে বর্ধিত সভা শেষে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। এ সময় পৌর ৪নং ওয়র্ডের রানিগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রাষ্ট্র বিরোধী কথা বললে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। ধাওয়া পাল্টার এক পর্যায়ে  বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে পরপর ৫টি হাত বোমা ককটেল  নিক্ষেপ করে। এর মধ্যে ৩টি বিস্ফোরণ হলেও দুটি বোমা অবিস্ফিত থেকে যায়।  কিন্তু এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।  এ ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে থানায় বিএনপির ১৩ জনকে আসামী করে  মামলা করা হয়েছে। আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা  হচ্ছেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম খান, সাংগঠনিক সম্পাক নাসিম কাজী, উপজেলা যুবদলে আহবায়ক সিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম খান, পৌর যুবদলের আহবায়ক আবু জাফর মৃধা, উপজেলা ছাত্রদল সভাপতি দানিস চৌধুরী।  অপর দিকে বোরহানউদ্দিন বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম খান  সাংবাদিকদের কাছে দাবী করেন, এ ঘটনাা সাথে তারা জড়িত নয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিঞা জানান, তারা খবর পেয়ে  ঘটনাস্থল থেকে দুটি তাজা হাত বোমা উদ্ধার করেন । এ ঘটনায় পক্ষীয় ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি হৃদয় বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১ তারিখ ১.২.২৩।  তবে এখনো কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।  





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...