অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী আদব অনুসরণ মুমিনদের অবশ্যকর্তব্য

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২০ রাত ০২:৩০

remove_red_eye

১৩৯৭

ইসলামী আদব তথা রীতিনীতি যথাযথভাবে অবলম্বন করা মুমিনদের অবশ্যকর্তব্য। আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমরা ইসলামী রীতি অবলম্বন করে নিজেরা দোজখের আগুন থেকে বাঁচ এবং তোমাদের পরিবার-পরিজনকে তা থেকে বাঁচাও।’ হাদিসে আছে, প্রত্যেক সন্তান ইসলামী আদর্শ গ্রহণের যোগ্যতা লাভ করে ভূমিষ্ঠ হয়। কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বা খ্রিস্টান বা অগ্নিপূজারী বানিয়ে নেয়। 

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ‘হে দুনিয়ার মানুষ! তোমরা ইসলামী স্বভাব গ্রহণ কর যার ওপর রেখে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন। আল্লাহর সৃষ্টিগত এই ইসলামী স্বভাবকে তোমরা পরিবর্তন করো না। প্রকৃতপক্ষে এটাই মজবুত ও সুদৃঢ় জীবনব্যবস্থা।’ 

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবং উত্তম আদব শিক্ষা দিয়েছেন আর তিনিই আমাকে জ্ঞান দান করেছেন এবং উত্তম জ্ঞান দান করেছেন।’ হজরত আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আমি ১০ বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতমত করেছি। তিনি আমাকে কখনো উহ্ শব্দটুকু বলেননি এবং এ কথাও বলেননি যে, তুমি কেন করলে বা তুমি কেন করলে না।’ 

হজরত আবু সাইদ (রা.) থেকে বর্ণিত, ‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানশিন কুমারী মেয়েদের চেয়েও লাজুক ছিলেন। যখন তিনি কোনো কাজ অপছন্দ করতেন, তখন তাঁর চেহারায় আমরা সে পরিচয় পেতাম।’ বুখারি, মুসলিম। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। 

তিনি বলেন, ‘আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন নামাজ কায়েমের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা দৌড়াতে দৌড়াতে নামাজের দিকে এসো না, বরং ওই সময় তোমরা সেদিকে শান্তভাবে ধীরগতিতে চলে আসবে। অতঃপর নামাজের যতটুকু পাও আদায় করবে। আর বাকিটুকু পুরা করে নেবে।’ বুখারি, মুসলিম। হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত, ‘প্রত্যেক কাজ ডান দিক থেকে সম্পন্ন করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দনীয় ছিল। যেমন পবিত্রতা, মাথা আঁচড়ানো ও জুতা পরিধান ইত্যাদি।’ বুখারি, মুসলিম। হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমাদের কেউ খাবার খায় তখন সে যেন আল্লাহর নাম উচ্চারণ করে, যদি কেউ প্রথমে ভুলে যায় তখন খাওয়ার মধ্যে যখনই স্মরণ হয় সে যেন বলে আমি আল্লাহর নাম প্রথম ও শেষে উচ্চারণ করলাম।’ আবু দাউদ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আদব তথা রীতিনীতি অবলম্বনের তৌফিক দিন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...