অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে প্রধান শিক্ষকের ওপর হামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২০

remove_red_eye

৪১৫

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের ওপর হামলা হয় বলে বৃহস্পতিবার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।

প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর জানান, বুধবার সকালে ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটে একই এলাকার নুরুদ্দিনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। নুরুদ্দিন মাদক বিক্রির সাথে জড়িত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তাই মঙ্গসিকদার লঞ্চঘাটে তার দিনমজুরি চাকরি থেকে বাদ দেয় ইজারাদার। নুরুদ্দিনের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় চাকরি হারানোর জন্য প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীরকে দায়ী করে। এ ঘটনায় বাত্তিরখাল মৎস্য ঘাটে তাকে একা পেয়ে নুরুদ্দিন, তার ভাই এমরান, মাকসুদ মৃধা, রাজু ও সুজন মৃধাসহ আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে।

একই বাড়ির ফখরুল মৃধা, নোমান মৃধা ও নজরুল মৃধার মদদে এ হামলা ঘটানো হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক হুমায়ুন কবীর।

এ বিষয়ে জানতে চাইলে নুরুদ্দিনের ভাই এমরান মৃধা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে শুনেছি নুরুদ্দিনের সাথে প্রধান শিক্ষকের বাকবিতন্ডা হয়েছে।

ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, প্রধান শিক্ষকের সাথে একটি ঝামেলার কথা শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।  এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...