বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৩৯
৪৩৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির জয়নাল আবেদীন নফু হাওলাদারের ছেলে হেলাল উদ্দিন নয়ন ও আখি হাওলাদারের মধ্যে জমি ভোগ দখল নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পিতিবার সকাল সাড়ে ১১টায় হেলাল উদ্দিন নয়ন ও তার ছেলে তামিম আখি হাওলাদারের জমিতে এসে গাছ কাটা শুরু করে। এসময় গাছ কাটতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন ও তামিম আখি হাওলাদারকে পিটিয়ে আহত করে খালে ফেলে দেয়। এসময় স্থানীয়রা আহত আখিকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধিন আহত আখি হাওলাদার অভিযোগ করে বলেন, আমি আমার চাচা সেলিম হাওলাদার থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। আমার ক্রয় করা জমিতে গেলে আমার ভাই নয়ন মেলেটারি ও তার ছেলে তামিম, রিফাত, আমার ভাবি শিরানা বেগম সহ আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে পাশে থাকা খালের মধ্যে ফেলে দেয়, এতে আমার হাত ভেঙে যায় এবং বুকে আগাত লাগে। বর্তমানে আমি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছি।
হামলাকারী হেলাল উদ্দিন নয়ন মেলেটারির কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জমি আমি আমার ফুফুর কাছ থেকে ক্রয় করেছি, সে আমার ছোট ভাই। এটা আমাদের নিজেদের পারিবারিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করে নিবো।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় আঁখি হাওলাদার বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন। যার নম্বর ৩/২৩। তদন্ত সাপেক্ষে মামলার আসামী ধরার চেষ্টা চলছেও বলে জানান তিনি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত