অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আল নাসরের হয়ে রোনাল্ডোর প্রথম গোল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৪০৬

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম গোল করেছেন  ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্টপেজ টাইমে তার পেনাল্টির গোলে শুক্রবার আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
রোববার ৩৮ বছর পা রাখতে যাওয়া পর্তুগীজ এই সুপারস্টার ৯৩ মিনিটে স্পট কিক থেকে আল নাসরের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে রিয়াদের ক্লাবটি সৌদি প্রো লিগে আল শাবাবের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। যদিও রোনাল্ডোর দলের হাতে এক ম্যাচ বাকি রয়েছে।
সৌদি আরবে আসার পর তৃতীয় ম্যাচে এসে রোনাল্ডো গোলের দেখা পেলেন। এর আগে লিগে ইত্তিফাক ও গত সপ্তাহে সুপার কাপে আল ইত্তিহাদের বিপক্ষে গোল করতে পারেননি রোনাল্ডো। আল নাসরের হয়ে অভিষেক হবার একদিন আগে পিএসজির বিরুদ্ধে সৌদিও সমন্বিত একটি দলের হয়ে প্রীতি ম্যাচে খেলতে নেমে দুই গোল করেছিলেন রোনাল্ডো। ম্যাচটিতে লিওনেল মেসির পিএসজির কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনাল্ডোদের দলটি।
আন্তর্জাতিক ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো বিশ^কাপের পর ৪০০ মিলিয়ন ইউরো লোভনীয় চুক্তির বিনিময়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন। একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ২০৩০ বিশ^কাপ আয়োজনের যৌথ বিডে অংশ নেবার আশা করছে সৌদি আরব। এ কারনেই তাদের লিগগুলোকে একটু চাঙ্গা করার লক্ষ্যে রোনাল্ডোদের মত খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে। একই সাথে সৌদি ফুটবলের উন্নতিতেও রোনাল্ডোর মত খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দেশটির ফুটবল ফেডারেশন।

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...