অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

স্কুলের খাবারে লবণ, চিনি কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

৩৯৮

লবণ কমান, চিনি কমান, তবে আপনি চকলেট দুধ রাখতে পারেন।
ইউএস এগ্রিকালচার ডিপার্টমেন্ট শুক্রবার খাবারের নতুন মান প্রস্তাব করেছে যার লক্ষ্য স্থূলতা মোকাবেলা করা এবং লক্ষ লক্ষ আমেরিকান শিশুকে আরও পুষ্টিকর স্কুল খাবার সরবরাহ করা।
কৃষিমন্ত্রী টম ভিলসাক এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না এবং খাদ্য-সম্পর্কিত রোগ বাড়ছে।’ 
তিনি বলেন, ‘গবেষণায় দেখা যায়, স্কুলের খাবার হল বেশিরভাগ বাচ্চাদের জন্য একটি দিনের সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। এটি প্রমাণ করে যে, বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পুষ্টি সুবিধা দিতে এটি একটি গুরুত্বপূর্ণ উপায়।’ 
ফেডারেল অর্থায়নে স্কুলের খাবারের প্রস্তাবিত পরিবর্তনগুলো ধীরে ধীরে সাপ্তাহিক সোডিয়ামের পরিমাণ কমিয়ে দেবে, সোডিয়াম উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
টক দই এবং প্রাতঃরাশের সিরিয়ালের মতো উচ্চ চিনির পণ্যগুলোকে লক্ষ্য করে তারা বলেন, চিনির পরিমাণও সীমিত করবে, চিনিতে স্থূলতা বা টাইপ-২ ডায়াবেটিস হতে পারে। 
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, প্রায় ২০ শতাংশ  বা ১৪.৭ মিলিয়ন আমেরিকান শিশু এবং ২ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীরা স্থূলতায় ভুগছে।
ছোট বাচ্চাদের কম চর্বিযুক্ত এবং চর্বিহীন দুধে আরও সুবিধা দেওয়া হবে। বড় বাচ্চাদের জন্য স্বাদযুক্ত দুধ, শর্করার মাত্রা সীমিতসহ’ অনুমতি দেওয়া হবে।
পূর্ণ শস্যের উপর বেশি জোর দেওয়া হবে, যা কার্ডিওভাসকুলার রোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে।
কৃষি বিভাগের মতে, বছরে প্রায় ৩০ মিলিয়ন শিশু জাতীয় স্কুল মধ্যাহ্ন ভোজন কর্মসূচিতে অংশগ্রহণ করে। যা সরকারি স্কুল এবং অলাভজনক বেসরকারি স্কুলগুলোতে কম খরচে বা বিনা খরচে খাবার সরবরাহ করে।  
বছরে প্রায় ১৫ মিলিয়ন স্কুল ব্রেকফাস্ট প্রোগ্রামে নথিভুক্ত হয়। প্রস্তাবিত পরিবর্তনগুলো ২০২৪ থেকে ২০২৫ স্কুল বছরের জন্য গৃহীত হওয়ার আগে ৬০ দিন অভিভাবকদের মতামতের জন্য উন্মুক্ত থাকবে।

সূত্র বাসস

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...