অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ঢাবি’র ৫২তম আন্ত:হল এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৬৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম আন্ত:হল এ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে নেতৃত্ব দেয়ার জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তোলা হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডসহ সকল ক্ষেত্রে পারদর্শীতা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান ও অনুশীলনের উপর তিনি গুরুত্বারোপ করেন। এক্ষত্রে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদান করছে। শিক্ষার্থীদের গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিশ^বিদ্যালয়ের ১৯টি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৫২তম আন্ত:হল এ্যাথলেটিকস প্রতিযোগিতা।

সূত্র বাসস

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...