বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৭
৩৮৬
যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান ব্যবহার করে শনিবার দক্ষিণ ক্যারোলাইনার উপকূলে চীনা গোয়েন্দা বেলুনটি ধ্বংস করেছে। পেন্টাগণ এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, চীনা এ বেলুন তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল। যুক্তরাষ্ট্র একে চীনের ‘অগ্রহণযোগ্য লংঘন’ বলে বর্ণনা করেছে।
চীনের বেলুনটি কয়েক দিন আগে আকাশে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের নজরে আসে। এরপর থেকেই সেটি ধ্বংস করতে চাপে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে এফ-২২ যুদ্ধবিমান দিয়ে সেটি ধ্বংস করা হলো। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমার ৪৭ ফুট গভীরে পড়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এ অভিযানকে ‘ইচ্ছাকৃত ও আইনানুগ’ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর চীনের ‘অগ্রহণযোগ্য লংঘন’ই এ পদক্ষেপের কারন।
সফলভাবে বেলুন ধ্বংসের পর প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিমানের পাইলটদের অভিনন্দন জানান।
মেরিল্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, তারা সফলভাবে এটি ধ্বংস করতে পেরেছে। যারা এ কাজটি করেছে আমি তাদের প্রশংসা করতে চাই।
বেলুনটি ধ্বংসের অভিযান চালানোর সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। পরে গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ছোট একটি বিস্ফোরণের পর একটি বেলুন নিচের দিকে পড়ছে।
গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে দেখা দেয়া এই বেলুনকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনা তীব্র হয়েছে। এ ঘটনার জেরে চীন সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
এদিকে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্রে চলে গেছে। দেশটির আকাশসীমায় অনাকাক্সিক্ষতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত।
উল্লেখ্য, গত কয়েক বছরে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও ইউরোপসহ পাঁচ মহাদেশের বেশ কয়েকটি দেশে চীনা বেলুন শনাক্ত করা হয়েছে।
বিস্তারিত উল্লেখ না করে পেন্টাগণ শুক্রবার বলেছে, সন্দেহজনক আরো একটি চীনা গোয়েন্দা বেলুন ল্যাটিন আমেরিকায় দেখা গেছে।
সূত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত