চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২৮
৩৮৩
চরফ্যাশন প্রতিনিধি: যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
ভূক্তভোগী নুরনাহার ও আদালতে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে,গত জানুয়ারির ৩ তারিখে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মো.নিরব ও শ্বশুর জান্টু মাঝির বিরুদ্ধে চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ না করায় ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি কমপ্লেইন পিটিশন দায়ের করেন ভূক্তভোগী পরিবার।
অভিযোগে আরো জানা গেছে, গত জানুয়ারির ১ তারিখে রবিবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. নিরব তার স্ত্রী নুরনাহার (৩৫)কে যৌতুকের ২ লাখ টাকা দেয়ার জন্য চাপ দিলে ভূক্তভোগী নুরনাহার টাকা দিতে অস্বিকার করলে স্বামী নিরব তাকে লাকড়ি দিয়ে এলোপাথারী মারধর ও রক্তাক্ত ফোলা জখম করে। নুরনাহার বেগম বলেন, আমার বিয়ের পর থেকে স্বামী নিরবের দাবীকৃত মাছধরার ট্রলার নির্মানের জন্য ইতিমধ্যে যৌতুক বাবদ চারলাখ টাকা দিয়েছে আমার পরিবার। আরও দুই লাখ টাকার জন্য ওই দিন সকালে আমাকে মারধর করে। পরে খবর পেয়ে আমার স্বজনরা উদ্ধার করে আমাকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এঘটনায় শশিভূষণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় আদালতে একটি পিটিশন দায়ের করলে আদালত থানা পুলিশকে মামলা নিতে নির্দেশ দেন। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারি বলেন,মামলাটি শিগগিরই রুজু করা হবে এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত