লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৩০
৩৩৮
মো. জসিম জনি, লালমোহন থেকে: লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে একই প্রতিষ্ঠান ৬ বছর ধরে দায়িত্ব পালন করছে। ফলে নিজের ইচ্ছেমতো খাবার দিচ্ছেন ওই প্রতিষ্ঠান। কখোনা পঁচা রুটিও রোগীদের নাস্তায় দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। দুপুরের খাবারে ব্রয়লার মুরগিও পরিমাণ মতে পায় না রোগীরা। কোন রকম এক টুকরো দিয়ে রোগীদের খাবার শেষ করা হয়। রাতেও এক টুকরো মাছ বা ডিম। এভাবেই চলছে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহ।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নুরুজ্জামান জানান, বিগত ৬ বছর ধরে একই প্রতিষ্ঠান রোগীদের পথ্য সরবরাহের দায়ীত্বে রয়েছেন। ভোলার সেতু এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পথ্য সরবরাহের জন্য কাগজে কলমে থাকলেও মূলত পথ্য সরবরাহ করছেন লালমোহনেরই লোক। প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার টাকার বিল তুলে নিচ্ছেন তারা। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহসিন খান জানান, প্রতি রোগীর জন্য দৈনিক ১৭৫ টাকা বরাদ্দ আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পথ্য সরবরাহ, ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহের জন্য গোপনে দরপত্র আহবান করা হয়। নেগজিয়েশনের মাধ্যমে নির্ধারিত ব্যক্তিদেরই এসব কাজ পাইয়ে দেওয়া হয়। যার ফলে বারবার একই প্রতিষ্ঠান কাজ পেয়ে আসছে। শনিবার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ, যন্ত্রপাতি (এমএসআর) ক্রয়ের দরপত্রের সিডিউল জমা ও খোলার নির্ধারিত তারিখ ছিল। নিয়মরক্ষার মাত্র ৩জন ঠিকাদারের দরপত্র পাওয়া যায় টেন্ডার বাক্সে। অনেকটা গোপনীয়ভাবে দরপত্র আহবান করে গোপনেই নির্দিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ফরম বিক্রি করা হয়। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার দরপত্র বাক্সে ফেলা হয়। দুপুর ১টায় দরপত্র খোলা হলেও ৩জন ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউই উপস্থিত ছিলেন না। ঢাকা থেকে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি দুপুর ১২টার আগে দরপত্র বাক্সে ফেলে বাক্স খোলার আগেই চলে যান। অপর একজন একাই দুই প্রতিষ্ঠানের দরপত্র বাক্সে ফেলেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টেন্ডার কমিটি দরপত্র বাক্স খুলে ৩ প্রতিষ্ঠানেরই দরপত্র পান। জানা গেছে, নির্দিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিগত বছরেও একই প্রক্রিয়ায় রোগীদের পথ্য সরবরাহ ও ঔষধ সামগ্রী কেনার টেন্ডার পাইয়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, দরপত্রে আর কেউ অংশ নিতে পারেনি কেন সে বিষয়ে কেউ অভিযোগ করেনি। আমাদের দেখার বিষয় নিয়মের মধ্যে আছে কি না।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক