অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৩০

remove_red_eye

৩৫১

মো. জসিম জনি, লালমোহন  থেকে:  লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে একই প্রতিষ্ঠান ৬ বছর ধরে দায়িত্ব পালন করছে। ফলে নিজের ইচ্ছেমতো খাবার দিচ্ছেন ওই প্রতিষ্ঠান। কখোনা পঁচা রুটিও রোগীদের নাস্তায় দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। দুপুরের খাবারে ব্রয়লার মুরগিও পরিমাণ মতে পায় না রোগীরা। কোন রকম এক টুকরো দিয়ে রোগীদের খাবার শেষ করা হয়। রাতেও এক টুকরো মাছ বা ডিম। এভাবেই চলছে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহ।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নুরুজ্জামান জানান, বিগত ৬ বছর ধরে একই প্রতিষ্ঠান রোগীদের পথ্য সরবরাহের  দায়ীত্বে রয়েছেন। ভোলার সেতু এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পথ্য সরবরাহের জন্য কাগজে কলমে থাকলেও মূলত পথ্য সরবরাহ করছেন লালমোহনেরই লোক। প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার টাকার বিল তুলে নিচ্ছেন তারা। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহসিন খান জানান, প্রতি রোগীর জন্য দৈনিক ১৭৫ টাকা বরাদ্দ আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পথ্য সরবরাহ, ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহের জন্য গোপনে দরপত্র আহবান করা হয়। নেগজিয়েশনের মাধ্যমে নির্ধারিত ব্যক্তিদেরই এসব কাজ পাইয়ে দেওয়া হয়। যার ফলে বারবার একই প্রতিষ্ঠান কাজ পেয়ে আসছে। শনিবার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ, যন্ত্রপাতি (এমএসআর) ক্রয়ের দরপত্রের সিডিউল জমা ও খোলার নির্ধারিত তারিখ ছিল। নিয়মরক্ষার মাত্র ৩জন ঠিকাদারের দরপত্র পাওয়া যায় টেন্ডার বাক্সে। অনেকটা গোপনীয়ভাবে দরপত্র আহবান করে গোপনেই নির্দিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ফরম বিক্রি করা হয়। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার দরপত্র বাক্সে ফেলা হয়। দুপুর ১টায় দরপত্র খোলা হলেও ৩জন ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউই উপস্থিত ছিলেন না। ঢাকা থেকে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি দুপুর ১২টার আগে দরপত্র বাক্সে ফেলে বাক্স খোলার আগেই চলে যান। অপর একজন একাই দুই প্রতিষ্ঠানের দরপত্র বাক্সে ফেলেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টেন্ডার কমিটি দরপত্র বাক্স খুলে ৩ প্রতিষ্ঠানেরই দরপত্র পান। জানা গেছে, নির্দিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিগত বছরেও একই প্রক্রিয়ায় রোগীদের পথ্য সরবরাহ ও ঔষধ সামগ্রী কেনার টেন্ডার পাইয়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, দরপত্রে আর কেউ অংশ নিতে পারেনি কেন সে বিষয়ে কেউ অভিযোগ করেনি। আমাদের দেখার বিষয় নিয়মের মধ্যে আছে কি না।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...