অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত-৭

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৪৫

remove_red_eye

৩২৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিন নারীসহ আরও ৭ জন গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতরা হলেন, রাজিয়া, তহমিনা, ফিমাহ, মোঃ ফিরোজ, আঃ রহমান, নাগর মাল ও সাঈদ মাল। এদিকে গুরুতর আহত সাঈদ মালকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের আলী একাব্বর মাঝি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফিরোজ মিয়ার পরিবারের সাথে আলী একাব্বর মাঝি বাড়ির আনিচুল হক গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারই জেরে বিভিন্ন সময় ফিরোজ মিয়াসহ তার পরিবারের লোকজনের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকে আনিচুল হক গংরা।
শিক্ষক মোঃ ফিরোজ বলেন, সোমবার সকালে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গেলে আনিচুল হকের নাতি সবুজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমার গায়েও হাত তোলে। এসময় আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সরে যায় সবুজ। পরে আমার ছোট ভাই সাঈদ মালের মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে আনিচুল হকের ছেলে মাসুদ, সিরাজ, বেল্লাল, কুদ্দুস, নুরুদ্দিন ও আনিচুল হকের নাতি সবুজ,মামুন, হেলালসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তাদের হামলায় ছোট ভাই সাঈদ মালের হাতের কব্জি ভেঙে যায়।
এদিকে সংবাদ পেয়ে আমাদের বাঁচাতে বাড়ি থেকে রাজিয়া, তহমিনা, ফিমাহ ও নাগর এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয় এবং নারীদের পরিহিত স্বর্ণালংকার ও নাগরের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে আনিচুল হকের ছেলে ইব্রাহিম সবুজ হামলার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমাকেসহ আমার পরিবারের ওপর হামলা করেছে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কারও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...