অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ষষ্ঠবারের মত সাম্বা গোল্ড এ্যাওয়ার্ড জয় করলেন নেইমার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৪০৬

নয় বছরে ষষ্ঠবারের মত সাম্বা গোল্ড এ্যাওয়ার্ড জয় করেছেন ব্রাজিলিয়ান প্লেমেকার নেইমার। এই পুরস্কারটি সাম্বা ডি’অর নামেও পরিচিত।
২০০৮ সালে প্রথমবারের মত প্রবর্তিত এই পুরস্কারটি জয় করেছিলেন কাকা। ইউরোপে বর্ষসেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে এই সাম্বা গোল্ড এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সাম্বাফুট এই পুরস্কারটি দিয়ে থাকে। সাংবাদিক, ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটেই সেরা নির্বাচিত করা হয়। এর আগে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০ ও ২০২১ সালেও নেইমার এই পুরস্কার জয় করেছিলেন। 
গত বছর ক্লাব ফুটবলে পিএসজি ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নেইমার। লিগ ওয়ানে এ মৌসুমে ১৮ ম্যাচে ১২ গোল করা ছাড়াও ১০টি এ্যাসিস্ট রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ম্যাচ সেরার পুরস্কারও। ১০ম লিগ শিরোপা জয়ে পিএসজির হয়ে এবারও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। 
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, মোট ৩০ ফুটবলার পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার জায়গা পেয়েছেন। লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার ভিনিসিয়াস, রাফিনহা, রডরিগো ও এডার মিলিটাও। লা লিগা থেকে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন এই তালিকায়।
এ পর্যন্ত ৮ জন ফুটবলার এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কাকা, লুই ফাবিয়ানো, মাইকন, ফিলিপ কুতিনহো, রবার্তো ফিরমিনো ও এ্যালিসন একবার করে পুরস্কারটি জিতেছেন। তিনবার জিতেছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা।

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...