বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:০৬
৫৯২
আগামীকাল বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হবে।
আজ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকাল সাড়ে ১০ টায় ফলাফল হস্তান্তর করা হবে। সকাল সাড়ে ১১ টায় সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফল পেয়ে যাবে। অন্যদিকে দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন।
তপন কুমার সরকার জানান, অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার সব বিষয়ে পরীক্ষা হলেও শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়।
এবারের শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফলাফল। এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে পৃথক ফলাফল শিট ডাউনলোডও করা যাবে।
এছাড়া কোন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত