অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৩৫৭

যৌথভাবে ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। ঠিক ১০০ বছর আগে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে। শতবর্ষী আয়োজন তাই নিজেদের অঞ্চলে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক বিড ফিফার কাছে জমা দিয়েছে আগ্রহী চার দেশ। 
বুয়েন্স আয়ার্সের দক্ষিনে এজেইজা শহরে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চার দেশের ফুটবল প্রধানের সাথে যোগ দিয়ে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন (কনমেবল) এর সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ এই ঘোষনা দেন। আগামী বছর ফিফার কংগ্রেসে আয়োজক দেশের নাম ঘোষনা করা হবে।
দক্ষিণ আমেরিকান দেশগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছে স্পেন, পর্তুগাল ও ইউক্রেন। এই তিনটি দেশও যৌথ বিডের ঘোষনা দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। অন্যদিকে মিশর ও গ্রীসকে নিয়ে আরো একটি যৌথ বিডের পরিকল্পনা করছে সৌদি আরব। 
ডিসেম্বরে ডোমিনগুয়েজ বলেছিলেন ২০৩০ বিশ্বকাপের শতবর্ষী আয়োজন দক্ষিণ আমেরিকান দুই কিংবদন্তী পেলে ও দিয়েগো ম্যারাডোনার প্রতি উৎস্বর্গ করে এই অঞ্চলকেই আয়োজনের স্বত্ব দেয়া হোক। ১৯৩০ সালে প্রথমবারের মত আয়োজিত বিশ্বকাপের শিরোপা জয় করেছিল আয়োজক দেশ উরুগুয়ে। ১৩ দলের ঐ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে। গত বছর কতারের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করার কৃতিত্ব দেখায় আর্জেন্টিনা। 
২০২৬ সালের পরবর্তী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত ৩২ দল থেকে বাড়িয়ে দলের সংখ্যা ৪৮’এ উন্নীত করা হয়েছে।

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...