বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২০ রাত ০৩:২০
১০৭৬
তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের প্রতিষ্ঠিত তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন (নিন্ম) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবছর জেএসসিতে শতভাগ পাশ করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০১৯ সালে এ বিদ্যালয় থেকে ২৮জন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করার মাধ্যমে তজুমদ্দিন উপজেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করে। শিক্ষা প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্কুল সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। ২০১৮ সালে এই বিদ্যালয় থেকে ১৪ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করে। এছাড়াও স্কুলটি ক্রীড়া-সাংস্কৃতিতেও পিছিয়ে নেই। মেয়েদের ফুটবল খেলায় অনুর্ধ-১৪ দলের হয়ে উপজেলা টিমে এই বিদ্যালয়ের নয়জন ভোলা গজনবী মাঠে কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ খ্রিষ্টাব্দে স্কুল পর্যায়ে শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। অপরদিকে গত ১৬ই ডিসেম্বর উপজেলা পর্যায়ে ডিসপ্লে প্রদর্শণীতে তৃতীয় স্থান অর্জন করেন। সার্বিক বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন বালিকা (নিন্ম) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম, নুরনবী বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের একান্ত প্রচেষ্টায় ও শিক্ষাক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সহযোগীতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আশা করি এভাবে প্রচেষ্টা ও সহযোগীতা অব্যাহত থাকলে আগামী দিনেও এই ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক