বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৬
৩৪২
চলতি মৌসুমে জেলার ৩ জেলায় ৫০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ জেলায় গত বারের চেয়ে ৫১০ হেক্টর বেশি জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ বছর ৩ উপজেলায় মোট ২লাখ ২০হাজার ৭৩০ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে (২০২২-২৩) জেলার ৩ উপজেলায় মোট ৫০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩হাজার ২৩০ হেক্টর জমিতে,লোহাগড়া উপজেলায় ১০হাজার ২৫০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১৬হাজার ৫২০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ- সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান,মঙ্গলবার পর্যন্ত সদর উপজেলায় ২১হাজার ১৬০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে।এছাড়া লোহাগড়া উপজেলায় ৯হাজার ৩শ’ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১৬হাজার ৫১৫ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।ধানের ফলন বৃদ্ধিতে হাইব্রীড ও উচ্চফলনশীল জাতের ইরি-বোরো’র চারা রোপণ করা হচ্ছে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় জানান,কৃষি অফিসের পক্ষ থেকে ইরি-বোরো চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।ইরি-বোরো ধান চাষ করতে কৃষকদের যাতে কোন সমস্যার সম্মূখীন না হতে হয় সেলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলো সহজশর্তে কৃষকদের কৃষিঋণ প্রদান করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।
সূত্র বাসস
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক