বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২১
৫১৮
২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ২ দশমিক ৯৫ শতাংশ বেশী পাস করেছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ ছাত্রী বেশি জিপিএ ৫ পেয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) এর ফলাফল প্রকাশ করা হয়।
সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৮০ হাজার ৫৬১ জন ও নারী শিক্ষার্থী ৯৫ হাজার ৭২১ জন।
২০২২ সালের ৬ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
এবার সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমানের পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের ২০২২ সালের এইসএসসি ,আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ ও ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ । মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে এবং ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন ও সিলেটে ৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।
উল্লেখ্য,২০২২ সালের ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড.মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত