অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পাঁচশ ছাড়ালেন রোনালদো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৩৮৯

ক্লাব ফুটবলে পাঁচশ গোল ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।  সৌদি লিগে গতকাল আল নাসরের হয়ে  ৪ গোল করে  পাঁচশ ছাড়ান  এ তারকা ফুটবলার। গতকাল  আল নাসর ৪-০ গোলে পরাজিত করেছে আল ওয়াহেদকে। বৃহস্পতিবারের ম্যাচ দিয়ে পাঁশ  গোলের মাইলফলক অতিক্রম করেছেন সিআর সেভেন।
দীর্ঘ দিন যাবত  বিভিন্ন ক্লাবের হয়ে খেলে আসা পর্তুগালের ৩৮ বছর বয়সী  সুপার স্টারের গোল সংখ্যা একণ ৫০৩। পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে   ৫টি লিগে এই গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নিজ দেশের  স্পোর্টিং লিসবনের হয়ে তিন গোল করেছিলেন রোনাল্ডো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩ টি লিগ গোল। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি অঁর খেতাব বিজয়ী রোনাল্ডো।
ক্যারিয়ারের  পঞ্চম ক্লাব হিসেবে  বর্তমানে আল নাসরে খেলছেন  রোনাল্ডো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করার পর বিশ্বকাপ থেকে ফিরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।  
গতকাল ম্যাচের ২১ মিনিটে বাঁ পায়ের জেড়ালো শটে লক্ষ্যভেদের মাধ্যমে পাঁচশ  গোলের মাইলফক স্পর্শ করেন রোনাল্ডো। বিরতিতে যাবার আগে ডান পায়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে ব্যাবধান  ২-০ গোল করেন তিনি। বিরতি থেকে ফেরার আট মিনিট পর পেনাল্টি থেকে গোল করে  ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক পুর্ন করেন রোনাল্ডো। ম্যাচের বয়স ঘন্টার কাটা পেরুনোর পরপর চতুর্থ গোলটি করেন পর্তুগাল সুপার স্টার।

সূত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...