অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২০ রাত ০৩:৩০

remove_red_eye

১১৯৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘সবাই মিলে ইন্টারনেটে থাকি নিরাপদ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। রবিবার সকালে কোস্ট ট্রাস্ট এর হল রুমে ২য় ব্যাচে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে  বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান। প্রশিক্ষন কোর্স পরিচালক করেন  ভোলা সদর উপজেলা ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মো: জিয়া উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন,সমাজকর্মী মরিয়ম। এসময় প্রশিক্ষনে কিশোর কিশোরী  ক্লাবের ৩০জন  পিয়ার লিডারদের  মাঝে এই প্রশিক্ষন প্রদান করা হয় । প্রশিক্ষনে কিশোর কিশোরীদের ইন্টারনেট ব্যবহারে যেসকল  সুযোগ সুবিধা রয়েছে  পাশাপশি যে সমস্যা রয়েছে তা তুলে ধরা হয়  ।  ইন্টারনেট ব্যবহারে সময় কোন সমস্যা হলে  এসব সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যাবে সে বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। যাতে করে শিশুরা ইন্টারনেট ব্যবহার সঠিক  ভাবে করেতে পারে এবং অন্যদেরকেও ইন্টারনেট ব্যবহার সুফল কুফল সম্পর্কে সচেতন করা হয় । প্রশিক্ষনে প্রশিক্ষকরা আরো বলেন, ইন্টারনেট কারনে আজ বিশ্ব আমাদের হাতের মুঠোয় যার ফলে প্রতিনিয়ত আমরা বিশ্বের যেকোন দেশের যেকোন যায়গার খবরাখবর থেকে শুরু করে   শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বানিজ্য করে থাকি। যা আমাদের কাজকে  আরো সহজ করে দিয়েছে কিন্তু এর পাশাপাশি কিছু মানুষ আছে যারা  এই  ইন্টারনেট অপব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি  তাই আমাদেরকে ইন্টারনেট ব্যবহারে  সঠিক নিয়ম মেনে চলার আহবান জানায়। 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...