লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৮
৩৭৭
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পিটিয়ে স্কুল শিক্ষকের পা ভেঙে দেওয়ার ঘটনায় হামলাকারীর বিচারের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের কালিরটেক এলাকার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম, প্রাক্তন শিক্ষার্থী মো. মিজান ফরাজী ও শামিম মিঝিসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী) সকালে চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নূরে আলমের দোকানের সামনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় তার চাচাতো ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন। হামলায় রুহুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করছে না পুলিশ। তাই শিক্ষক রুহুল আমিনের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের।
শিক্ষকের ওপর হামলার ঘটনায় আসামি গ্রেফতারের ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত