অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৩৬০

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে পিটিয়ে স্কুল শিক্ষকের পা ভেঙে দেওয়ার ঘটনায় হামলাকারীর বিচারের  দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের কালিরটেক এলাকার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম, প্রাক্তন শিক্ষার্থী মো. মিজান ফরাজী ও শামিম মিঝিসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী) সকালে চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নূরে আলমের দোকানের সামনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় তার চাচাতো ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন। হামলায় রুহুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করছে না পুলিশ। তাই শিক্ষক রুহুল আমিনের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের।
শিক্ষকের ওপর হামলার ঘটনায় আসামি গ্রেফতারের ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...