অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে যুবলীগের পরিচিতি সভা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪০

remove_red_eye

৩৮০

তজুমদ্দিন প্রতিনিধি:  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি আশাবা ব্যক্ত করেন। 
এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই আমি আপনাদের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এক হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে আপনাদের নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে বরাদ্ধ পেয়েছি।  
 
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ। 
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...