চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৭
৩৯৭
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাজারে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ টি দোকান পুরো এবং ১টি দোকান অংশিক পুড়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
বুধবার (১৫ ফেব্রুয়ারি ) ভোর রাত ৪টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা সাংবাদিককে বলেন, প্রতিদিনের মত গতকাল রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি চলে গেছেন। ভোর প্রায় ৫ টার দিকে তারা স্থানীয়দের কাছে আগ্নিকান্ডের খবর পেয়ে ছুঁটে যান। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের ৫ টি দোকান মালামালসহ পুরোপুরি এবং ১টি দোকান অংশিক পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে আগুন পুরো নিয়ন্ত্রণে আছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে।
শশীভূষণ থানার এসআই মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আগুন পুরো নিয়ন্ত্রণে আছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত