বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২০ রাত ০২:১৫
৮০০
লালমোহন প্রতিনিধি : জলাতঙ্ক রোগ থেকে মানুষকে মুক্ত করতে এবার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। ভোলার লালমোহনে আগামী ১০ জানুয়ারী থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত ৫ দিন ব্যাপী উপজেলার সকল কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩টি টিম গঠন করা হয়েছে। পৌরসভায় ৫টি টিম ও ৯ ইউনিয়নে ২টি করে ১৮টি টিম একযোগে বাড়ি বাড়ি ও রাস্তা, ঘাটে কুকুরকে ভ্যাকসিন দিবে। রেবিস নামক ভাইরাস থেকে মুক্ত করতে এ ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ উপলক্ষ্যে মঙ্গলবার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: মহসিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। আলোচনা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আহসান উল্যাহ, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার মো: শরীফুল ইসলাম, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত