বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১২
৩৬৩
সুস্থ থাকতে দৌঁড়ের বিকল্প নেই’ স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘সেইলর’ এর পৃষ্ঠপোষকতায় যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘সেইলর যশোর হাফ- ম্যারাথন ২০২৩’। যশোর রানার্স কমিউনিটির আয়োজনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় এ হাফ-ম্যারাথন।
আজ শুক্রবার সকাল ৬.১০ মিনিটে যশোর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ থেকে দৌঁড় শুরু করে সেলফির মোড় হয়ে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসেন।
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে অনুষ্ঠিত এ হাফ ম্যারাথনে ২১, ১০ ও ৩ কিলোমিটার বিভাগে দেশী-বিদেশী মোট তিনশ নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
‘সেইলর যশোর হাফ ম্যারাথনে’ ২১কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মোঃ আমিনুর রহমান এবং নারী বিভাগে প্রথম হয়েছেন জাপানের নাগরিক ইরিলিক ইকি।
১০কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মো. আলামিন। নারী বিভাগে প্রথম হয়েছেন জুবায়রা জাহানারা।
এছাড়া সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে ৩ কিলোমিটার দূরত্ব বিভাগের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সুস্থদেহ, সবল মনের জন্য দৌড় একটি জনপ্রিয় মাধ্যম। তাই দৌঁড়ের প্রতি সাধারন জনগণকে অনুপ্র্রাণিত করতে প্রতিবছর ‘সেইলর’ দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনের আয়োজন করে আসছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত